29 C
আবহাওয়া
১২:০৩ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » চন্দনাইশে অভিবাসী দিবস পালন

চন্দনাইশে অভিবাসী দিবস পালন

চন্দনাইশে অভিবাসী দিবস পালন

বিএনএ,চন্দনাইশ : চন্দনাইশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। রোববার(১৮ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও এনজিও প্রত্যাশীর সিমস প্রজেক্টের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে।  দিবসের এবারের প্রতিপাদ্য ছিল “থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয় গড়ব বাংলাদেশ”। কর্মসূচির মধ্যে ছিল র ্যালি, প্রচারপত্র বিলি, আলোচনা সভা ইত্যাদি।

উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সার্বিক নির্দেশনায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েকের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন। সিমস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. শওকতুল ইসলাম ।
চন্দনাইশে অভিবাসী দিবস পালন

উক্ত  অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. ন. ম. সালেহ উদ্দিন, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, প্রাবন্ধিক সৈয়দ শিবলী ছাদেক কফিল ও প্রজেক্ট অফিসার হাসনাত হায়দার ইহাদ প্রমুখ।

মুক্ত আলোচনায় অংশ নেন মাস্টার আবু ইউসুফ চৌধুরী, মাস্টার কামাল উদ্দিন, সাংবাদিক আবু তোরাব চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ আবু তাহের, বরকল মাইগ্রেশান ফোরাম সভাপতি আবু ইউচুপ ও বৈলতলী ইউপি সদস্য উম্মে রুমানা আকতার, প্রকল্পের ইফতিয়ারুজাম্মান চৌধুরী, আসমা জোবাইদা, জাহেদুল আলম, অর্পিতা বড়ুয়া প্রমুখ।

বিএনএ/ মোঃ আবু তাহের

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর