30 C
আবহাওয়া
৯:৪৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ইসির সার্ভার চালু হবে বিকেলে

ইসির সার্ভার চালু হবে বিকেলে

নির্বাচনের প্রজ্ঞাপন জারি করল ইসি

বিএনএ, ঢাকা: জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) নির্বাচন কমিশনের (ইসি) সার্ভার চালু হতে বিকেল গড়াবে। গত বৃহস্পতিবার থেকে এ সার্ভার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সেবা প্রত্যাশীরা। এ সময়ে অনেক নাগরিক তাদের জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবার জন্য আবেদনও করতে পারেননি।

ইসি জানিয়েছে, নির্বাচন কমিশনের আইসিটি অনুবিভাগের আওতায় দশম তলায় অবস্থিত সার্ভার কক্ষ রক্ষণাবেক্ষণের কাজ করা হয়েছে। এ অবস্থায় অস্থায়ী কক্ষ থেকে স্থানান্তরের কাজ চলাকালে সার্ভার, র‌্যাক, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূল সার্ভার কক্ষে স্থানান্তর করার কারণে সার্ভার ও নেটওয়ার্ক-সংক্রান্ত  আজ (শনিবার) বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে।

ইসির সার্ভারের মাধ্যমে এনআইডি সেবা, নতুন ভোটার, ভোটার এলাকা স্থানান্তর সেবা দেওয়া হয়। এ ছাড়া জন্মনিবন্ধন, মোবাইল কোম্পানি, ব্যাংকসহ সরকারি ও বেসরকারি ১৭৫টি প্রতিষ্ঠান ইসির সার্ভার থেকে সেবা নিয়ে থাকে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা