28 C
আবহাওয়া
৫:২২ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ডিসেম্বরের মধ্যে আমার দেশ পত্রিকা বাজারে আসবে

ডিসেম্বরের মধ্যে আমার দেশ পত্রিকা বাজারে আসবে


বিএনএ, ঢাকা : ডিসেম্বরের মধ্যে আমার দেশ পত্রিকা বাজারে আসবে বলে জানিয়েছেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, ‘আল্লাহ যদি চান ডিসেম্বরে মধ্যে পাঠকদের হাতে আমার দেশ পত্রিকা তুলে দেব। হাতে আড়াইমাসেরও কম সময় রয়েছে। এর মধ্যেই সব কাজ শেষ করব।’

পত্রিকাটির সম্পাদক বলেন, ‘আমার দেশ স্বাধীনতার কথা বলবে, ভারতীয় কর্তৃত্বের বিরুদ্ধে আওয়াজ তুলবে, গুম-সন্ত্রাসীর বিপক্ষে আওয়াজ তুলবে। শুধু সরকারের কাছে চাওয়া, এই পত্রিকা চালুর ব্যাপারে যেন আইনি বাঁধায় না পড়ে সেই সহযোগিতা করা।’

মাহমুদুর রহমান বলেন, ‘আমার কোনো ব্যবসা নাই। এই পত্রিকা চালাব আর লিখালিখি করব। এটিকে দাঁড় করিয়ে অবসরে যাব। আমাদের কোনো টাকা নাই। আপাতত অন্য প্রেস থেকে পত্রিকা ছাপানোর বিষয়ে চূড়ান্ত হয়েছে। তবে পত্রিকা বের করার জন্য অফিস দরকার, কম্পিউটার দরকার এবং টেকনোলজি দরকার। এগুলো সেটাপ করতে হবে।’

তিনি বলেন, ‘যারা এখানে কাজ করবেন তাদের সেবার মানসিকতা নিয়ে আসতে হবে। মেধা অনুযায়ী যে বেতনভাতা দেওয়া উচিত, সেটা আমার দেশ পত্রিকার নেই।’

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!