বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ইয়র্ক কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
প্রতিবেদনে বলা হয়, বুধবার এক পারিবারিক বিরোধ সংক্রান্ত তদন্তের সূত্র ধরে ঘটনাস্থলে গিয়েছিলেন ওই পুলিশ কর্মকর্তারা।
পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পুলিশ কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং এখন আর কোনো ঝুঁকি নেই।
পুলিশ কর্মকর্তারা জানান, গুলিতে আহত দুই পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছেন। ওয়েলস্প্যান ইয়র্ক হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।এ দিকে এই বন্দুক হামলার ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পুলিশ।
বিএনএ/ ওজি
![]()

