24 C
আবহাওয়া
৩:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » শনিরআখড়ায় বাসের ধাক্কায় নিহত ১

শনিরআখড়ায় বাসের ধাক্কায় নিহত ১


ঢামেকহা প্রতিনিধি: রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকায় বাসের ধাক্কায় নূরুল ইসলাম (৬০)নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার উমরদিকান্দি গ্রামের সামছুদ্দিন সরকারের ছেলে। বর্তমানে পরিবার নিয়ে শনির আখড়ায় ভাড়া থাকতেন বলে জানান স্বজনরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৪) রাত  নয়টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগিনা পারভেজ জানান, আমার মামা মৎস্য ভবনে একাউন্ট বিভাগে চাকরি করতেন। অফিস ছুটির পরে স্টাফ বাসে করে শনিরআখড়া এলাকায় নেমে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।

পরে আমরা খবর পেয়ে  তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান আমার মামা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএ,আহা, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে