27 C
আবহাওয়া
৫:২৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে অবৈধ দখলকারিদের ফুটপাত ছাড়ার নির্দেশ ইউএনও’র

বোয়ালখালীতে অবৈধ দখলকারিদের ফুটপাত ছাড়ার নির্দেশ ইউএনও’র

বোয়ালখালীতে অবৈধ দখলকারিদের ফুটপাত ছাড়ার নির্দেশ ইউএনও'র

বিএনএ, বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়া মোড় ও সড়কের দুইপাশের অবৈধ দখলকারি ব্যবসায়ীদের ৩ দিনের মধ্যে ফুটপাত ছাড়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন।বৃহস্পতিবার (১৮ আগস্ট) উপজেলার হাওলা ডিসি সড়কের কানুনগোপাড়া এলাকায় পরিদর্শনের সময় এ নির্দেশ দেন তিনি।

ইউএনও মোহাম্মদ মামুন বলেন, সড়কের কানুনগোপাড়ার মোড়সহ রাস্তায় দু’পাশের স্থানীয় দোকানদাররা অবৈধভাবে ফুটপাত দখল করে তাদের ব্যবসা পরিচালনা করছেন। এ সড়কটির ফুটপাত দখল করে ফেলায় স্বাভাবিকভাবে হাঁটা চলার জায়গা নেই। এতে যানজটসহ জন দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

তিনি জানান, স্যার আশুতোষ সরকারি কলেজের শিক্ষার্থীদের কলেজে আসা যাওয়ায় ভোগান্তির অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ দখলদার ব্যবসায়ীদের ৩দিনের মধ্যে ফুটপাত খালি করে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএ/বাবর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ