25 C
আবহাওয়া
২:০৫ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » মান্নাফির কুশপুত্তলিকা পুড়ালো জবি ছাত্রদল

মান্নাফির কুশপুত্তলিকা পুড়ালো জবি ছাত্রদল


বিএনএ, ঢাকা: বিএনপির তারেক রহমান দেশে আসলে জিহ্বা কেটে নিতে চাওয়ায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ সভাপতি আবু আহমেদ মান্নাফীর কুশপুত্তলিকা পুড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার (১৭ জুলাই) রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে এ কুশপুত্তলিকা পুড়ায় জবি ছাত্রদল।

জানা যায়, রোববার জাতীয় প্রেসক্লাবের এক সভায় আওয়ামী লীগের এ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী বলেন, ‘তারেক জিয়া একজন কুলাঙ্গার। সে বিদেশে বসে বঙ্গবন্ধুর নাম ধরে কথা বলেন। শেখ মুজিব বলার ধৃষ্টতা দেখায়। তাকে কোনদিন দেশে আসতে দেওয়া হবে না। আর যদি আসে, আওয়ামী লীগের নেতাকর্মীরা তার জিভ কর্তন করবে।’ তারেক রহমানকে নিয়ে এ বক্তব্য দেয়ায় জবি ছাত্রদল রাতে নয়টার দিকে রায়সাহেববাজার থেকে পুরান ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকে এসে বিক্ষোভ করে কুশপুত্তলিকা পোড়ায়।

এ সময় জবি ছাত্রদলের সভাপতি মো আসাদুজ্জামান আসলাম, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সাংগঠনিক সম্পাদক সামছুল আরেফিন, সাবেক যুগ্ম সম্পাদক মিলাদ, ফয়েজ, সোহেল, জুলকার, তাহসান, বাবু, সুমিত, রাজ, জাফর, সবুজ, মোস্তাফিজ রুমি, মল্লিক, পরাগ, মাহমুদ, আরিফ, মেহেদি ও সাওন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনএ নিউজ/শহীদুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ