27 C
আবহাওয়া
৫:৩০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বাঘাইছড়িতে দুই আঞ্চলিক দলের বন্দুকযুদ্ধে প্রাণ গেল নিরীহ ব্যক্তির

বাঘাইছড়িতে দুই আঞ্চলিক দলের বন্দুকযুদ্ধে প্রাণ গেল নিরীহ ব্যক্তির


বিএনএ, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি সাজেকে দুই আঞ্চলিক দলের ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।

১৮ জুন (মঙ্গলবার) সাজেকের বাঘাইহাট বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বাঘাইছড়ি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বাঘাইহাট এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ দুপুর আড়াইটার দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলে বাঘাইহাট বাজারের শান্তি পরিবহন বাসের সুপারভাইজার মোঃ নাঈম গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বিকালে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় দুলে চাকমা ও চিক্কো চাকমা নামে দু’গ্রুপের আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছে।

নিহতের বাড়ি- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট এলাকায়। এ ঘটনায় বিকালে এক বিবৃতিতে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

জানা যায়, সকালে ইউপিডিএফ মূল দলের নেতৃত্বে প্রায় ৫ শতাধিক গ্রামবাসী বাঘাইহাট বাজারে বিক্ষোভ মিছিল শুরু করে। এক পর্যায়ে তারা ইউপিডিএফ গণতান্ত্রিক দলের অবস্থানের দিকে যেতে থাকলে ইউপিডিএফ গণতান্ত্রিক নিজেদের আত্মরক্ষায় বাঘাইহাট স্কুলের তৃতীয় তলায় অবস্থান নেন। পরে গ্রামবাসী স্কুলের গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে দুই আঞ্চলিক দলের সশস্ত্র সন্ত্রাসীদের মাঝে গুলি বিনিময়ের ঘটনা ঘটলে গ্রামবাসীরা দৌঁড়ে পালিয়ে যান।

এ বিষয়ে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, দুপুরের ঘটনায় ১ জন গুলিবিদ্ধ হয়। পরে সেনাবাহিনীর সহযোগিতায় তাকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে তিনি মৃত্যুবরণ করেন। ঘটনার পর বাঘাইহাট বাজারে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কয়জন আহত হয়েছে এ বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য তিনি দিতে পারেন নি।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ