27 C
আবহাওয়া
৫:২৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বরিশালে ৩ লাখ ৫৮ হাজার ২৫৪ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

বরিশালে ৩ লাখ ৫৮ হাজার ২৫৪ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

বরিশালে ৩ লাখ ৫৮ হাজার ২৫৪ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

বিএনএ, বরিশাল: বরিশালে সপ্তাহব্যাপী রোববার (১৮ জুন) থেকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সি‌টি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মনজুরুল ইমাম জানান, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে রোববার থেকে সাত দিনব্যাপী বরিশাল সিটি করপোরেশন কর্তৃক ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে সাত দিনব্যাপী মোট ২২০টি কেন্দ্রের মাধ্যমে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

রোববার (১৮ জুন) সকাল সাড়ে ৯টায় বরিশাল নগরের ১৯ নম্বর ওয়ার্ডের ভাষা সৈনিক অধ্যক্ষ হোসেন আলী সড়কের মথুরানাথ পাবলিক স্কুলে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও আয়শা তৌহিদা লুনাসহ কর্মকর্তারা।

এ ক্যাম্পেইনের আওতায় ছয় থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এদিকে সিটি করপোরেশন ব্যতীত বরিশাল জেলার ১০টি উপজেলার ৮৭ ইউনিয়নে, ২৬১টি ওয়ার্ডে, দুই হাজার ১০৭ টিকাদান কেন্দ্রে ছয় থেকে ১১ মাস বয়সী সাড়ে ৩৪ হাজার ৩১৫ শিশুর প্রত্যেককে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৭৩ হাজার ৮৭৯ শিশুর প্রত্যেককে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কাজে জেলায় চার হাজার ২১৪ জন স্বেচ্ছাসেবক কাজ করছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল,বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ