26 C
আবহাওয়া
১১:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বন্যায় এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড পরীক্ষা স্থগিত

বন্যায় এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড পরীক্ষা স্থগিত

বজাতীয় বিশ্ববিদ্যালয়ে

বিএনএ ডেস্ক: দেশের বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চলমান ২০২০ সালের বিএড স্নাতক (সম্মান) প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার এবং দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

শনিবার (১৮ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত দুটি পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে জানিয়ে দেয়া হবে।

এছাড়া রোববার থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে বন্যার কারণে। আন্ত:শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন। বলেন, পরীক্ষা শুরুর তারিখ পরে জানানো হবে।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের চেয়ে প্রায় সোয়া দুই লাখ পরীক্ষার্থী কমেছে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু