30.8 C
আবহাওয়া
১১:৫৬ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » যাত্রাবাড়ীতে হাত বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

যাত্রাবাড়ীতে হাত বাঁধা যুবকের মরদেহ উদ্ধার


বিএনএ,ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি পানিযুক্ত ঝোপঝাড় থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করছে পুলিশ। পুলিশের ধারণা ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করার পর কে বা কারা উক্তস্থানে ফেলে রেখে গেছে।

শনিবার (১৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

তিনি জানান, এখনও বিস্তারিত কিছুই জানা যায়নি। তার পরিচয় এখনো জানা যায়নি। তবে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। মরদেহটি যাত্রাবাড়ী এলাকায় একটি পানিযুক্ত ঝোপঝাড়ে পড়েছিল। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে পিছন দিক থেকে ওই মরদেহের হাত বাঁধা ও গলিত। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বিএনএ/ আজিজুল, ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন গ্রেপ্তার চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ছাগলনাইয়ায় অসহায় নারীদের মাঝে চেক ও সেলাই মেশিন বিতরণ ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী