29 C
আবহাওয়া
৭:২১ পূর্বাহ্ণ - মে ২৪, ২০২৬
Bnanews24.com
Home » ইরানে ছয়টি বিমানবন্দর আবার চালু

ইরানে ছয়টি বিমানবন্দর আবার চালু


বিএনএ, বিশ্বডেস্ক : তেহরানের ইমাম খোমেনি ও মেহরাবাদ বিমানবন্দরসহ মাশহাদ, বিরজান্দ, গোরগান ও জাহেদানের বিমানবন্দর আবার চালু করা হয়েছে। অ্যাসোসিয়েশন অফ ইরানি এয়ারলাইনসের সেক্রেটারি মাকসুদ আসাদি সামানি একথা জানিয়েছেন।

তিনি বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিতে বর্তমানে এয়ারলাইনগুলো কাজ করছে।

অন্য এক খবরে জানানো হয়েছে, প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ এবং সিভিল অ্যাভিয়েশন অথরিটির সঙ্গে সমন্বয়ের পর এয়ারলাইনগুলো ঘোষণা করা রুটগুলোতে ফ্লাইট পরিকল্পনা শুরু এবং টিকিট বিক্রি করতে পারবে।

এর আগে সিভিল এভিয়েশন অথরিটি ঘোষণা দিয়েছিল, শনিবার থেকে দেশের আকাশসীমার একটি অংশ এবং বেশ কয়েকটি বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে।

এই সিদ্ধান্তের আওতায় দেশের পূর্বাঞ্চলের আকাশপথ আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলে দেওয়া হয়েছে।

যুদ্ধ চলাকালে ইরানের একাধিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ