27 C
আবহাওয়া
১০:০৬ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » মামুনুলের সাতদিনের রিমান্ড চাইবে পুলিশ

মামুনুলের সাতদিনের রিমান্ড চাইবে পুলিশ

৭ দিনের রিমান্ডে মামুনুল হক

বিএনএ, ঢাকা : হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করবে পুলিশ।রোববার (১৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, আগামীকাল সোমবার (১৯ এপ্রিল) তাকে আদালতে পাঠিয়ে এ রিমান্ড আবেদন করা হবে।

ওসি আব্দুল লতিফ বলেন, ‘মামুনুলকে আগামীকাল আদালতে প্রেরণ করে সাতদিনের রিমান্ড চাওয়া হবে। ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তদন্ত চলছিল। তদন্তে হেফাজত নেতা মামুনুলের সম্পৃক্ততার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় আমরা তাকে গ্রেফতার করেছি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।’

এর আগে দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ