27 C
আবহাওয়া
৮:৩৭ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে হাফেজ মাহবুব (২৭) এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত মাহবুব ক্যাম্প-১৯ এর ডি/৯ ব্লকের সৈয়দ আমিনের ছেলে। তিনি হাফেজ পড়ুয়া ছাত্র ও আইনশৃঙ্খলাবাহিনীকে সহায়তা করতেন বলে জানা গেছে।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে ক্যাম্প ১২ এর জি/৭ ব্লকের সামনে সন্ত্রাসীরা হাফেজ মাহবুবকে গুলি চালায়। এতে দুই রাউন্ড গুলিবিদ্ধ হয় সে । তাকে উদ্ধার করে প্রথমে এমএসএফ হাসপাতাল ও পরে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, পুলিশ ও এপিবিএনের নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ফরিদুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ