বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য ও এক বাসচালক নিহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য সার্জেন্ট শেখ রেজাউল কবীর এবং বেসামরিক বাসচালক আব্দুল বাসেত।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

