26 C
আবহাওয়া
৮:২৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লায় ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুমিল্লায় ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

মরদেহ

বিএনএ, কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে ড্রামট্রাকের চাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকসহ ২ আরোহী। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের বুড়িচংয়ের সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

নিহতরা হলেন, অটোরিকশাচালক জুলহাস মিয়া এবং যাত্রী জহিরুল ইসলাম, মো. জালাল ও সাইফুল ইসলাম। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

ওসি জানান, ভোর সাড়ে ৫টার দিকে ময়নামতির তুতবাগান এলাকায় মালবোঝাই একটি ট্রাক সিএনজিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত দুইজনকে ময়নামতি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ