31 C
আবহাওয়া
৪:৫০ অপরাহ্ণ - নভেম্বর ৩, ২০২৬
Bnanews24.com
Home » সড়ক দুর্ঘটনায় রাবির দুই শিক্ষার্থী গুরুতর আহত

সড়ক দুর্ঘটনায় রাবির দুই শিক্ষার্থী গুরুতর আহত

সড়ক দুর্ঘটনায় রাবির দুই শিক্ষার্থী গুরুতর আহত

বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। তারা হলেন চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঈসতিহাদ শাফিন বাঁধন ও সাজ্জাদ হোসেন।

গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের তারিফ হাসান মেহেদী জানান, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টা ৪০ মিনিট নাগাদ বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস সংলগ্ন চৌদ্দপাই এলাকায় পিছন থেকে চলমান প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা এই দুর্ঘটনার শিকার হন।

পায়ে গুরুতর জখম নিয়ে বর্তমানে দুইজনই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন বলে জানান তারিফ হাসান মেহেদী।

এদিকে, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক সুভাষ চন্দ্র সুতার বলেন, “দুর্ঘটনায় আমাদের দুজন শিক্ষার্থী আহত হয়েছে। একজনের ডান পা, এবং অন্যজনের বাম পা ভেঙ্গে গেছে। প্রাথমিক কিছু ট্রিটমেন্ট হয়েছে। এদের মধ্যে শাফিন বাঁধনের অপারেশন লাগবে। আজকে তাদের অপারেশন করা হচ্ছেনা; কিছু ট্রিটমেন্ট শেষ করতে হবে। আমরা চেষ্টা করছি শনিবারের মধ্যেই যেন তার অপারেশনটি করে ফেলা যায়।”

বিএনএনিউজ/ সাকিব/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
পোশাকশ্রমিকের ‘ছদ্মবেশে’ নাশকতা: নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, উত্তপ্ত আশুলিয়া এলপি গ্যাসের দাম এক লাফে বাড়ল ২২৩ টাকা শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর