21 C
আবহাওয়া
৩:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে এক বছরে ৮৩ আত্মহত্যা

ফেনীতে এক বছরে ৮৩ আত্মহত্যা


বিএনএ, ফেনী : ফেনীতে বেড়েছে আত্মহত্যার ঘটনা। জেলায় গত এক বছরে হত্যার চেয়ে আত্মহত্যার ঘটনা বেশি ঘটেছে। ২০২৩ সালের আত্মহত্যা করেছেন ৮৩ জন্য। এসময়ে খুনের ঘটনা ঘটেছে ২১ টি।

আত্মহত্যা যারা করেছেন তাদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৪৬ জন নারী। আত্মহত্যাকারীদের অধিকাংশের বয়স ২৫ থেকে ৩৫ বছর।

আত্মহত্যকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, এক থেকে ১৪ বছরের ৭জন, ১৫ থেকে ২৫ বছর বয়সের ৩২ জন, ২৫ থেকে ৩৯ বছর বয়সের ২৬ জন, ৪০ থেকে ৫৯ বয়সের ৮ জন, ৬০ থেকে ৬৪ বছর বয়সের ৭ জন ও ৬৪ বছরের উপরে একজন রয়েছে।

ফেনী জেলা পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ শাখা সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

সূত্রমতে, বিভিন্ন অপরাধের ঘটনায় গত এক বছরে ফেনী জেলায় হওয়া মামলা সংখ্যা ১ হাজার ৬৫১ টি। গত বছরের ফেনীতে ডাকাতি সংঘটিত হয়েছে ১১টি, দস্যুতা ২৩টি, খুন ২১টি, চুরি ১২১ টি, নারী ও শিশু নির্যাতন ১৪৭ টি, অস্ত্র উদ্ধার ১২ টি, মাদকদ্রব্য উদ্ধার ৫৫৩ টি , চোরাচালান উদ্ধার ৩৩ টি ও সড়ক দুর্ঘটনায় ৪৫টি ঘটনা ঘটেছে।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, ফেনীর অসংখ্য মানুষ প্রবাসী। কিছু প্রবাসী একসময় পারিবারিক কলহে লিপ্ত হয়। অশান্তি চরমে পৌঁছালে একসময় আত্মহননের পথও বেছে নেয় অনেকে।

আত্মহত্যার পথ বেছে না নিয়ে সরাসরি পুলিশ কিংবা ৯৯৯-নম্বরে ফোন করে সহযোগিতা নেওয়ার অনুরোধ করেন পুলিশ সুপার।

মানসিক বিশেষজ্ঞ ডা. মুকুল চন্দ্র নাথ বলেন, আত্মহত্যা একটি মানসিক রোগ। বেশিরভাগ আত্মহত্যা ঘটে থাকে বিষন্নতা, দারিদ্রতা, মাদক সেবন, বেকারত্ব ও সামাজিক নানা অস্থিরতা থেকে। আত্মহত্যার প্রবণতা কমানোর প্রধান উপায় হচ্ছে পারিবারিক সচেতনতা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু