18 C
আবহাওয়া
৮:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » রাবিতে আন্তঃকলেজ সাঁতার-ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু

রাবিতে আন্তঃকলেজ সাঁতার-ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু


বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৩৫তম আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় রাবি সুইমিংপুলে বেলুন-ফেস্টুন ও সাদা পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এসময় উপাচার্য জাতীয় পতাকা, উপ-উপাচার্য (শিক্ষা) বিশ্ববিদ্যালয় পতাকা ও হল প্রাধ্যক্ষবৃন্দ নিজ নিজ হলের পতাকা উত্তোলন করেন। পরে উপাচার্য অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর। এ্যাথলেটিক্স ও এ্যাকুয়াটিক্স সাব-কমিটির সভাপতি প্রকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক আবু জাফর মু. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এই আয়োজনে শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আলী স্বাগত বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, হল প্রাধ্যক্ষবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় ১৮টি ইভেন্টে ১১ হল দলের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন।

বিএনএ নিউজ/সাকিব, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু