33 C
আবহাওয়া
১১:১৪ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » কবে থেকে দুর্গাপূজার ছুটি ?

কবে থেকে দুর্গাপূজার ছুটি ?


বিএনএ, ঢাকা: দুর্গাপূজা উপলক্ষে লম্বা ছুটি পাচ্ছে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ। পূজার শুরুতে সাপ্তাহিক ছুটিসহ টানা ১২ দিন ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হবে।

২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজাসহ একাধিক উৎসবের কারণে ছুটি নির্ধারিত রয়েছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২ অক্টোবর বিজয়া দশমী, ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজ দাহম, ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা এবং ৬ অক্টোবর লক্ষ্মীপূজা পড়েছে। যদিও লক্ষ্মীপূজার দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে উল্লেখ রয়েছে, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে তা কার্যকর হবে বলে জানা গেছে।

অন্যদিকে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি দপ্তরগুলোতেও টানা চার দিনের ছুটি থাকবে। ১ ও ২ অক্টোবর পূজার ছুটির পর ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মচারীরাও টানা ছুটি কাটাতে পারবেন।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ