27 C
আবহাওয়া
৩:২৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » রাবিতে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

রাবিতে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

রাবিতে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের কিছু ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী— ‘শ্রদ্ধা’ শুরু হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাবির শহীদ মিনার প্রাঙ্গনে ফিতা কেটে তিন দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু এই প্রদর্শনীর আয়োজন করেছেন। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই আলোকচিত্র প্রদর্শনী চলবে। দেশে-বিদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের ১৬টি ছবি প্রদর্শনীতে রাখা হয়েছে। প্রদর্শনী উপলক্ষ্যে রাবির ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমরা গর্বিত জাতি। যে জাতি রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। এই দেশ স্বাধীন করার যে অহংকার, সেই অহংকার আমরা সবচেয়ে বেশি করতে পারি। কারণ আমাদেরকে বলা হতো, আমরা যোদ্ধা জাতি না। পাকিস্তানীরা বলতো, বাঙালি মাছ খায়, বাঙালি ভীতু জাতি, বাঙালি ভয় পায়। সেই ভীরু বাঙালিকে হাতে অস্ত্র তুলে পাকিস্তানী বাহিনীর প্রশিক্ষিত সৈন্যদের হারিয়ে দিতে যিনি বাঙালির মধ্যে প্রাণের সঞ্চার করেছেন, তিনি হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর কথা যতই বলবো, ততই আমরা নিজেরা বেশি সমৃদ্ধ হবো।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জল ঘোষাল ও রাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সুলতান-উল ইসলাম।

বিএনএ/সাকিব

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা