29 C
আবহাওয়া
১১:৩২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে ১৩৫ আর্মেনিয়া সেনা নিহত

আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে ১৩৫ আর্মেনিয়া সেনা নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : আজারবাইজানের সাথে সাম্প্রতিক সংঘর্ষে আর্মেনীয় সৈন্যদের নিহতের সংখ্যা বেড়ে ১০৫ থেকে ১৩৫ জনে দাঁড়িয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়,  শুক্রবার আর্মেনিয়া এমনটাই জানিয়েছে।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনয়ান মন্ত্রিসভার বৈঠকে বলেন, ২০২০ সালের ভয়াবহ যুদ্ধের পর সপ্তাহান্তের এই লড়াইয়ে মৃতের সংখ্যা ১৩৫ জনে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত এটা চূড়ান্ত পরিসংখ্যান নয়। অনেক আহতও আছে।’

আজারবাইজান তার সৈন্যদের মধ্যে ৭১ জনের মৃত্যু খবর দিয়েছে।

আর্মেনিয়ার নিরাপত্তা পরিষদ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সহিংসতা শেষ হয়েছে। শত শত বেসামরিক আর্মেনিয়ানকে তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করার আগে ‘আন্তর্জাতিক মধ্যস্থতার জন্য ধন্যবাদ।’

ককেশাসের প্রতিবেশী আর্মেনিয়া ও আজারবাইজান নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে দু’টি যুদ্ধ করেছে ১৯৯০ এবং ২০২০ সালে।
২০২০ সালে ছয় সপ্তাহের লড়াইয়ে উভয় পক্ষের ৬,৫০০ জনেরও বেশি সৈন্যের মৃত্যু হয়েছে। রাশিয়ার মধ্যস্তস্থায় এই যুদ্ধের অবসান হয়।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল