29 C
আবহাওয়া
১১:৩২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » কালুরঘাটের যানজট নিরসনে নদীতে চালু হবে ফেরি : সড়ক পরিবহন সচিব

কালুরঘাটের যানজট নিরসনে নদীতে চালু হবে ফেরি : সড়ক পরিবহন সচিব


বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম) : কালুরঘাটে যানজট নিরসনে কর্ণফুলী নদীতে ফেরি চালুর জন্য সম্ভাব্যতা যাচাইয়ে স্থান পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

শুক্রবার (১৬ সেপ্টম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম পাড় পরিদর্শন করেন সচিব।

এ সময় তিনি বলেন, ‘কালুরঘাটে যানজট নিরসনসহ ভারী যানবাহন পারাপারের জন্য নদীতে ফেরি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে ফেরির কাজ শুরু হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন মোঃ এমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, সহ সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর ও পৌর প্যানেল মেয়র তারেকুল ইসলাম তারেক।

বিএনএনিউজ/বাবর মুনাফ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল