31 C
আবহাওয়া
৭:৩০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » শিরোপার বিকল্প ভাবতে নারাজ সাবিনারা

শিরোপার বিকল্প ভাবতে নারাজ সাবিনারা

শিরোপার বিকল্প ভাবতে নারাজ সাবিনারা

বিএনএ ডেস্ক: ভুটানকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। ফাইনালে শিরোপার বিকল্প ভাবতে নারাজ অধিনায়ক সাবিনা খাতুন ও তার দলের সদস্যরা।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিনের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে স্বাগতিক নেপাল। সোমবার ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ২০১৬ সালে ভারতের শিলিগুঁড়ির আসরে প্রথম ফাইনাল খেলেছিল দল। শুক্রবার বিকালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জয়ে হ্যাটট্রিক করেছেন অধিনায়ক সাবিনা।

খেলা শেষে তিনি বলেন, গোলাম রব্বানী স্যার সব সময় সঙ্গেই থাকেন, পরামর্শ দেন। তিনি একজন পরিশ্রমী মানুষ, অবশ্যই তিনি তার পরিশ্রমের ফল পাবেন। দলের সফলতার সবটুকুই স্যারের কৃতিত্ব উল্লেখ করে সাবিনা খাতুন বলেন, স্যারের মতো একজন শিক্ষক পেয়েছি বলেই খেলোয়াড়রা এত উজ্জীবিত।

সাবিনা বলেন, লক্ষ্য ছিল ফাইনাল খেলা। ফাইনালে উঠতে পেরে সবাই বেশ খুশি। এবার ফাইনালেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে আশাবাদি তিনি। বলেন, শিরোপার বিকল্প কোন কিছু ভাবতে নারাজ পুরো দল।

নারী সাফ চ্যাম্পিয়ান শিপের এবারের আসরে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি বাংলাদেশ। মেয়েদের ফুটবলে অনেক উন্নতি হয়েছে উল্লেখ করে অধিনায়ক সাবিনা খাতুন বলেন, মেয়েরা আগের মতো গোল হজম করতে চায় না। সব কথার এক কথা, বাংলাদেশের মহিলা ফুটবলের যে উন্নতি হয়েছে তার প্রমাণ মাঠে দেখা যাচ্ছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম