22 C
আবহাওয়া
১:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি : মীর হেলাল

জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি : মীর হেলাল


বিএনএ, বান্দরবান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, আমরা চেষ্টা করছি এই তিন পার্বত্য জেলার সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন। একইসাথে সমাজের যারা বসবাসকারী আছে, তাদের জীবনমানটা আরেকটু উন্নত করা।

এছাড়াও তাদের যেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এবং বন্যা পরবর্তী সময়ে উনারা যে ক্ষতির শিকার হয়েছে কিছুটা হলেও সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে আবার পুনর্বাসনে বা স্বাভাবিক জীবনে ফেরত যেতে আমরা যেন সেই সাহায্যটা তাদেরকে করতে পারি; এই চেষ্টা আমাদের রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরে জেলা শহরের বিভিন্ন এলাকা এবং রোয়াংছড়ি উপজেলার দুর্গম বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

তিনি আরো বলেন, কোন এলাকায় কী জন্য এই জলচ্ছাসটা বা এই ফ্লাডিংটা হচ্ছে, জলাবদ্ধতা হচ্ছে সেটা আমরা বের করার চেষ্টা করছি। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে নদীর পার ভেঙে যাচ্ছে। ওখানে ড্যামের ব্যবস্থা করা হচ্ছে, মেরিন ড্রাইভ করার ব্যবস্থা করা হচ্ছে। যেখানে কালভার্ট দরকার, কালভার্টের ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য সাচিংপ্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকার, জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু