29 C
আবহাওয়া
১২:৫৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত

ধামরাইয়ে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত

ধামরাইয়ে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত

বিএনএ,সাভার: ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাস স্টেশনের পূর্বপাশে অজ্ঞাত গাড়ি চাপায় আব্দুল কাদের (৪১) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাথুলী বাস স্টেশনের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের (৪১) ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের মৃত মনুর উদ্দিনের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, রাতে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার সময় অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনা স্থলেই মৃত্যু হয় আব্দুল কাদেরের।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে বাথুলী বাস স্টেশনের পূর্বপাশে অজ্ঞাত গাড়ি চাপায় আব্দুল কাদের নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিএনএ/ইমরান খান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর