21 C
আবহাওয়া
৬:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ

নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ


বিএনএ, নোয়াখালী: নোয়াখালীর কবিরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল। সোমবার (১৭ মার্চ) দুপুরের দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পদুয়া মিয়া বাড়ির প্রাঙ্গণে তিন শতাধিক মানুষের হাতে ঈদ উপহার ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহসিন রিয়াজ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম, কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম আকাশ, ভুলুয়া কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মুরাদ হোসেন রাব্বি, পদুয়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মর্তুজা ফরমান প্রমূখ।

জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল বলেন, তারেক রহমানের উপহার হিসেবে পাঁচ শতাধিক মানুষের মাঝে এই ঈদ উপহার ও ইফতার সামগ্রী দেওয়া হয়েছে।পর্যায়ক্রমে আরো মানুষের মাঝে এই উপহার বিতরণ করা হবে।

গিয়াস রনি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু