28 C
আবহাওয়া
৫:৩৭ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বকেয়া বেতনের দাবিতে ২ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে ২ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে ২ মহাসড়ক অবরোধ

বিএনএ, গাজীপুর: বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। সেনাবাহিনী, মহানগর পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে আধা ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।

সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় সড়ক দুটি অবরোধ করে প্রায় আধা ঘণ্টা বিক্ষোভ করেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘একটি পোশাক কারখানার শ্রমিকেরা কিছু সময়ের জন্য ভোগড়া এলাকায় মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে আমরা তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে সক্ষম হই এবং যান চলাচল শুরু হয়।’

পুলিশ সুপার আরও বলেন, ‘ঈদ সামনে রেখে আমরা তৎপর রয়েছি। আমরা শ্রমিকদের যেকোনো ন্যায়সংগত দাবি আদায়ের পক্ষে। কিন্তু এ কারণে সড়ক-মহাসড়কসহ কোথাও মানুষের কোনো ধরনের ভোগান্তি যাতে না হয় সে বিষয়ে সচেষ্ট রয়েছি।’

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের