27 C
আবহাওয়া
১০:২৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ রোহিঙ্গা নারী গ্রেপ্তার

চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ রোহিঙ্গা নারী গ্রেপ্তার

চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ রোহিঙ্গা নারী গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় অভিযান চালিয়ে রোহিঙ্গা মাদকসম্রাজ্ঞী রহিমা বেগম (৪০)কে
গ্রেপ্তার করা হয়েছে । এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে সেনাবাহিনী।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পৌরসভার সাঙ্গু নদীর দক্ষিণ পাড়ের ব্রিজ সংলগ্ন বার্মা কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদককারবারি রহিমা বেগম ওই কলোনির রোহিঙ্গা ওসমানের স্ত্রী।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্মা কলোনির প্রতিটি পরিবারে মাদকব্যবসা চলছে, গোপন এমন সংবাদের ভিত্তিতে চন্দনাইশে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ফজলে রাব্বির নেতৃত্বে একদল সেনাসদস্য অভিযান চালায়। এ সময় রোহিঙ্গা মাদকসম্রাজ্ঞী রহিমা বেগমের বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় তৈরি ছোলাই মদ, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ওই মাদকসম্রাজ্ঞীকেও। পরবর্তীতে তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, মাদককারবারি রহিমা বেগমকে থানায় হস্তান্তরের পর তার বিরুদ্ধে মামলা রুজু শেষে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আদালতে প্রেরণ করা হয়।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা