26 C
আবহাওয়া
৭:৪৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, নিহত ১

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, নিহত ১


বিএনএ ডেস্ক : বাগেরহাটের মোংলা শিল্প এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অ্যাম্বুলেন্সের ধাক্কা লেগে হারেজ মিয়া (৩৫) নামের এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও তিনজন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ওই এলাকার ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। হারেজ মিয়া (৩৫) যশোর সদরের ভেকুটিয়া এলাকার খন্দকার আমির হোসেনের ছেলে।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আরবেজ আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোংলাগামী একটি অ্যাম্বুলেন্স শুক্রবার সকাল ৭টার দিকে মোংলা বন্দর শিল্প এলাকার ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরির সামনে সাইড করে রাখা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে মারা যান চালক। এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ