28 C
আবহাওয়া
৮:১৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে উধাও স্বাস্থ্যবিধি

ঝিনাইদহে উধাও স্বাস্থ্যবিধি


বিএনএ, ঝিনাইদহ: মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে সরকারের দেয়া ১১ দফা বিধিনিষেধ কাজে আসছে না। গত এক সপ্তাহে দেশে ২২২ শতাংশ শনাক্ত বাড়লেও এ নিয়ে সাধারণ মানুষের যেন কোনো মাথা ব্যথাই নেই। ঝিনাইদহের উপজেলাগুলোতে নতুন করে আজ করোনায় আক্রান্ত হয়েছে ৩৯জন।

হঠাৎ অধিকাংশ মানুষের সর্দি -জ্বর, কাশি সহ নানা উপসর্গ দেখা দিয়েছে। অনেকে হাসপাতাল বা পরীক্ষা-নিরিক্ষা না করেই যাচ্ছে ওষুধের দোকানে। জেলার হাট-বাজারসহ বিভিন্ন স্থানে অধিকাংশ মানুষই ইচ্ছেমতো চলাচল করতে দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বেশ কয়েক মাস পর্যন্ত কিছুটা স্থিতিশীল ছিল করোনার সংক্রমণ। কিন্তু গত বছরের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ক্রমাগত বাড়তে শুরু করেছে। ওমিক্রনের কারণে দেশে সংক্রমণ বাড়ছে। ডেল্টা ভ্যারিয়েন্টকে সরিয়ে প্রভাব বিস্তার করছে ওমিক্রন। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানাছাড়া বিকল্প কিছু নেই। এদিকে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা নজরদারির বালাই নেই।

বিধিনিষেধ মানতে জেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা, থানা পুলিশ, ভ্রাম্যমান আদালত বা অন্যান্য যথাযথ কর্তৃপক্ষের কোন উদ্যোগ নিতে দেখা যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে দেখা গেছে মানুষের মাঝে টিকা নেয়ার হার বেড়েছে।

সিভিল সার্জন অফিস জানান, আজ করোনায় ৩৯জন আক্রান্ত হয়েছে। তবে আক্রান্তদের ধরন ডেল্টা না ওমিক্রন তা নিশ্চিত করতে পারেননি।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু