27 C
আবহাওয়া
৭:২৪ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বশেমুরবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির নেতৃত্বে ইজাজ-নাহিদ

বশেমুরবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির নেতৃত্বে ইজাজ-নাহিদ

বশেমুরবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির নেতৃত্বে ইজাজ-নাহিদ

বিএনএ, বশেমুরবিপ্রবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ডিবেটিং সোসাইটির ২০২০-২১ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী এস.কে ইজাজুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী খন্দকার নাহিদ হোসেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে অন্যান্যদের মধ্যে আছেন সহ সভাপতি পদে শিকদার মাহবুব ও শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তানহীম রহমান, কোষাধ্যক্ষ মুকুল আহমেদ, দপ্তর সম্পাদক নাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পার্থ প্রতিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইবনুল আকিফ, অনুষ্ঠান ও টুর্নামেন্ট বিষয়ক সম্পাদক অনিক চৌধুরী তপু এবং কার্যনির্বাহী সদস্য হিসাবে রয়েছেন মোহতাসিম রোহান, ইমতিয়াজ আহমেদ শাফিন, সৈকত জে ইসলাম, শাহরিয়ার সাকলাইন, নিশাত জাহান নিশা, মাহমুদুর রহমান মুগ্ধ, উজ্জ্বল খান, শেখ মোহাম্মদ রিফাত, রায়হান তানভীর তন্ময় ও দিশা হালদার পূজা।

বশেমুরবিপ্রবি একমাত্র বিতার্কিক সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হিসাবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ.কিউ.এম.মাহবুব এবং মডারেটর হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক তছলিম আহম্মেদ।

নবগঠিত কমিটির পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টামন্ডলীতে রয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক মো. রকিবুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. এমদাদুল হক ও সাদিয়া আফরিন, ফার্মাসি বিভাগের প্রভাষক শাণিতা জামান স্মৃতি এবং বাংলা বিভাগের প্রভাষক জয়নব বিনতে হোসেন।

এছাড়া প্রেসিডিয়াম সদস্য হিসাবে আছেন খন্দকার নিয়াজ মাহমুদ,এ এইচ শাওন ইসলাম ও তামান্না রিফাত আরা দৃষ্টি।

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি বলেন, আমাদের প্রধান লক্ষ্য থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতর্কের চর্চা বৃদ্ধি করা এবং বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটিকে বাংলাদেশের অন্যতম সেরা বিতার্কিক সংগঠনে পরিণত করা।

উল্লেখ, ‘যুক্তিই হোক শক্তি’ এই স্লোগানে ২০১৯ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে যুক্তি নির্ভরতা এবং তাদের মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যে এ সংগঠনটি কাজ করে যাচ্ছে।

বিএনএনিউজ/ফাহীসুল, মনির

Loading


শিরোনাম বিএনএ
রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি