বিএনএ, বিশ্বডেস্ক: চলতি বছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফরাসি রসায়নবিদ হেনরি কাগন এবং জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই ।
আজ বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় আনুমানিক বিকেল ৪টার দিকে সুইডিশ অ্যাকাডেমি আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।
উল্লেখ্য, ১৯০১ সাল থেকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। ডিনামাইট আবিষ্কারক সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য—এই পাঁচটি খাতে বিশেষ অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়। পরবর্তীতে ১৯৬৯ সাল থেকে এর সঙ্গে অর্থনীতি বিভাগ যুক্ত হয়।
বিএনএ/শাম্মী
![]()

