বিএনএ, বিশ্বডেস্ক: গত সোমবার (৫ অক্টোবর) ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে। বিগত ২৪ ঘন্টায় ইয়েমেনে সৌদি আগ্রাসনের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই আক্রমণ পরিচালনা করেছে ।
এক বিবৃতিতে হুথিদের এক সামরিক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরটিতে সূক্ষ্ম হামলা চালানো হয়েছে, যার ফলে সেখানকার বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
এর আগে হুথি বিদ্রোহীরা সৌদি আকাশসীমা ব্যবহারের বিষয়ে কড়া হুঁশিয়ারি জারি করে । সতর্কবার্তায় বলা হয়, ‘মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা ব্যতীত সমগ্র সৌদি আকাশসীমা আমাদের হামলার জন্য উন্মুক্ত থাকবে।’
হুঁশিয়ারি উপেক্ষা করে সৌদি আকাশসীমা ব্যবহার অব্যাহত রাখলে যেকোনো ধরনের উদ্ভূত পরিস্থিতির দায় নিতে তারা অস্বীকার করেছে।
বিএনএ/শাম্মী
![]()

