28 C
আবহাওয়া
৫:৫৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » বার্সার অনুশীলনে মেসি

বার্সার অনুশীলনে মেসি

মেসি

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার শনিবারের অনুশীলনে পুরোটা সময় ছিলেন লিওনেল মেসি। অর্থাৎ স্প্যানিশ সুপার কোপার ফাইনালে এই তারকাকে দেখতে পাওয়ার আশা বড় হলো।

রবিবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে বার্সেলোনা।

এর আগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ খেলতে পারেননি মেসি। গত শনিবার খেলেছেন সবশেষ ম্যাচ। গ্রানাদার বিপক্ষে লা লিগার ম্যাচটির পর থেকে ইনজুরির সমস্যায় ভুগছিলেন কাতালান ক্লাবটির অধিনায়ক।

সোসিয়েদাদের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে অবশ্য স্কোয়াডে ছিলেন মেসি। কিন্তু ফিটনেস সমস্যায় ম্যাচের আগ মুহূর্তে ছিটকে যান। ম্যাচের দিন দলের হালকা অনুশীলনে অংশ নেওয়া থেকে বিরত থাকেন।

বৃহস্পতিবারও দলের অনুশীলনে ছিলেন না মেসি। তবে শুক্রবার একক অনুশীলন করেন। এবার ফিরলেন দলীয় অনুশীলনেও।

ফাইনালে শুরুর একাদশে না থাকলেও বদলি হিসেবেও মাঠে নামতে দেখা যেতে পারে আর্জেন্টাইন সুপারস্টারকে। বার্সা কোচ রোনাল্ড কোম্যান দলের সবচেয়ে বড় তারকাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী, ‘আমরা আশা করছি সে খেলবে।’

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু