27 C
আবহাওয়া
৩:৫৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

ডেঙ্গু: আরও ৯ জনের মৃত্যু

বিএনএ, ঢাকা : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৫৫ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮৭ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৮১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬৮ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৪ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয়জন এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৭১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে এ যাবৎ মোট ৫৪ হাজার ৮৩৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৭ হাজার ৭৭০ জন। এর মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় একজনসহ চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৪৩ জনের মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ