32 C
আবহাওয়া
৬:০২ অপরাহ্ণ - অক্টোবর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » জামায়াত আমিরের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ


বিএনএ, ঢাকা : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশ ও কানাডার স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে হাইকমিশনারের সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর মার্কাস ডেভিস, সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস এবং পলিটিক্যাল এডভাইজার নিসার আহমেদ।

জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ