33 C
আবহাওয়া
৮:৫৯ অপরাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক ৬

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক ৬


বিএনএ,ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর থানার শ্যামলী শিশুমেলা ও চক্ষু হাসপাতালের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় হাতেনাতে ৬ জনকে আটক করেছে  পুলিশ।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে ৭০ থেকে ৮০ জন ঝটিকা মিছিল বের করে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক।

তিনি জানান, সকালে সাত-আটজন এক জায়গায় জড়ো হলে পুলিশ তাদেরকে চার্জ করার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। তাদের মধ্য থেকে কয়েকজনকে ধরে ফেললে আরো কয়েকজন মোটরসাইকেল নিয়ে এসে জয় বাংলা স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ হাতেনাতে একটি মোটরসাইকেল ও একটি মোবাইলসহ ৬ জনকে আটক করেছে। আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ