27 C
আবহাওয়া
১০:১৬ পূর্বাহ্ণ - আগস্ট ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ভারতীয়দের জন্য ইরানের ভিসা সুবিধা বাতিল

ভারতীয়দের জন্য ইরানের ভিসা সুবিধা বাতিল


বিএনএ, ঢাকা: ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা সুবিধা বাতিল করেছে ইরান। শুধু ইরানই নয়, চলতি বছরে বলিভিয়া, কেপ ভার্দে এবং নিকারাগুয়াও ভারতীয় নাগরিকদের জন্য তাদের ভিসা ও প্রবেশ নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী ভারতের পাসপোর্টের অবস্থান ৭৫তম থেকে নেমে ৮১তম স্থানে এসেছে। বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা বিশ্বের ৫৫টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পাচ্ছেন, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ৫৭টি।

ইরান ২০২৫ সালের নভেম্বর থেকে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড় বা ভিসা মওকুফ সুবিধা স্থগিত করেছে। এর আগে ভারতীয় নাগরিকরা পূর্বানুমোদন ছাড়াই দেশটিতে ভ্রমণের সুযোগ পেতেন। নতুন সিদ্ধান্তের ফলে এখন ভ্রমণের আগে নিয়ম অনুযায়ী ভিসা সংগ্রহ করতে হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ