18 C
আবহাওয়া
৭:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় শোক দিবস: ছাগলনাইয়ায় চার’শতাধিক দরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জাতীয় শোক দিবস: ছাগলনাইয়ায় চার’শতাধিক দরিদ্রদের মাঝে খাবার বিতরণ


ফেনী প্রতি‌নি‌ধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ছাগলনাইয়া পৌর শহরে চার শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬আগস্ট) দুপুরে পৌর শহরের শেখ কামাল চত্ত্বরে সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা শিল্পপতি আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার-এর নিজ উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়।

জাতীয় শোক দিবসের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাবার বিতরণ উদ্বোধন করেন, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য শিল্পপতি আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু আজীবন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন। মেহনতি মানুষের মুখে হাসি ফুঁটাতে নিজের সুখ-শান্তি বিসর্জন দিয়েছেন। বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই। তাঁর আদর্শ অনুসরণ করে স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে।

মিজানুর রহমান মজুমদার বলেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিতে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ উন্নয়নের ধারায় থাকে। কারণ অসহায় ও গরীব মানুষের কষ্ট কেবল শেখ হাসিনা সরকার উপলব্দি করতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, মহামায়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাংবাদিক সেলিম আক্তার পিয়াল, সাংবাদিক শেখ কামাল ও সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন।

বিএনএ নিউজ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু