29.3 C
আবহাওয়া
৯:১২ অপরাহ্ণ - আগস্ট ১৩, ২০২৬
Bnanews24.com
Home » বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান

বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান


বিএনএ, বিশ্বডেস্ক : তেহরানের বিভিন্ন স্থানে  বিস্ফোরণের শব্দে রাজধানীজুড়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান। বৃহস্পতিবার ভোরে তেহরান এবং এর আশপাশের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, পূর্ব ও পশ্চিম তেহরানসহ রাজধানীর একাধিক স্পর্শকাতর স্থানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। তবে বিস্ফোরণের কারণ কী, সেটি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। একই সঙ্গে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো নির্ভরযোগ্য তথ্যও প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ দিকে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র হয়েছে। এই বিরোধ নিরসন এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।

তবে সেই উদ্যোগ সত্ত্বেও উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার পরিস্থিতি পুরোপুরি বন্ধ হয়নি। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে বলে বিশ্লেষকদের ধারণা। তেহরানের সাম্প্রতিক বিস্ফোরণ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার ঘটনাও এই চলমান উত্তেজনার মধ্যেই নতুন উদ্বেগ তৈরি করেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ