27 C
আবহাওয়া
১১:৩৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহ মেডিকেলে একদিনে আরও ১৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে একদিনে আরও ১৩ জনের মৃত্যু


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত একদিনে আক্রান্ত হয়ে ১৩ জন মারা গেছেন।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৪০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন। নতুন ভর্তি হয়েছেন ৯৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৩ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত একদিনে ৮৫৪টি নমুনা পরীক্ষা করে ২৩২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৭ দশমিক ১৬ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন