27 C
আবহাওয়া
৩:২৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ইয়াবা পাচারের দায়ে মিয়ানমার নাগরিকের ১০ বছর কারাদণ্ড

ইয়াবা পাচারের দায়ে মিয়ানমার নাগরিকের ১০ বছর কারাদণ্ড

ইয়াবা পাচারের দায়ে মিয়ানমার নাগরিকের ১০ বছর কারাদণ্ড

বিএনএ, চট্টগ্রাম: ইয়াবাসহ গ্রেপ্তার মিয়ানমারের এক নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এ রায় দেন বলে ওই আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ এ তথ্য জানান।

দণ্ডিত মো. ফয়েজ (৩০) মিয়ানমারের মংডু জেলার রেইঙ্গাডং থানা এলাকার বাসিন্দা। তিনি পরিবারসহ কক্সবাজারের কুতপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে থাকতেন। দণ্ডিত ফয়েজ জামিনে গিয়ে বর্তমানে পলাতক আছেন।

এর আগে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর নগরের ডবলমুরিং থানার কর্ণফুলী মার্কেটের সামনে থেকে ফয়েজকে ৮ হাজার ৮০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এই ঘটনায় অধিদফতরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করেন।

২০১৮ সালের ২০ অক্টোবর গ্রেফতার ফয়েজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০২০ সালের ১ ডিসেম্বর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পাঁচজনের সাক্ষ্য নিয়ে আদালত রায় ঘোষণা করেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা