34 C
আবহাওয়া
৮:৪৫ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ৩৪ বছর পর ইসরায়েল-লেবানন সরাসরি আলোচনায় বসছে আজ

৩৪ বছর পর ইসরায়েল-লেবানন সরাসরি আলোচনায় বসছে আজ


বিএনএ, ডেস্ক : দীর্ঘ ৩৪ বছর পর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসরায়েল ও লেবাননের শীর্ষ পর্যায়ের নেতারা সরাসরি আলোচনায় বসতে যাচ্ছেন।বুধবার (১৫ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।

ট্রাম্প দাবি করেন, দুই দেশের মধ্যে প্রায় ৩৪ বছর ধরে কোনো সরাসরি রাজনৈতিক যোগাযোগ ছিল না। এবার সেই দীর্ঘ বিরতির পর একটি বৈঠকের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার প্রাথমিক উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, “ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। দুই নেতার মধ্যে দীর্ঘ সময় পর প্রায় ৩৪ বছর আবার কথা হবে।”

এই উদ্যোগের পেছনে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটারের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি আয়োজন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

 

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর