26 C
আবহাওয়া
৯:৪৩ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত

ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত

দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত

 

বিএনএ, ঢাকা : রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে আসিফ আহমেদ (২২) নামে পুলিশের এক সোর্স নিহত হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান আসিফের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত আসিফের ভগ্নিপতি গিয়াস উদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে খিলগাঁও মেরাদিয়ার মধ্যপাড়া এলাকায় স্থানীয় মাদকব্যবসায়ীরা আসিফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে আহতাবস্হায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই মাদকব্যবসায়ীদের সঙ্গে তার বিরোদ্ধের জেরে তারা এঘটনা ঘটায়।
নিহত আসিফ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামের মো. হোসেন মিয়ার ছেলে। সে মেরাদিয়া এলাকায় স্ত্রী মুন্নিকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। দুই ভাই ও চার বোনের মধ্যে সে ছিলো ৫ম।
বিএনএ/আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ