27 C
আবহাওয়া
৩:৪৩ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » যুদ্ধবিরতিতেই ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত ১২ জন

যুদ্ধবিরতিতেই ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত ১২ জন

যুদ্ধবিরতিতেই ইসরাইলি বাহিনীর হামলা, নিহত ১২ জন

বিএনএ, ডেস্ক: যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েল। শনিবার (১৫ মার্চ) গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় দাতব্য সংস্থার কর্মী, স্বেচ্ছাসেবী, সাংবাদিকসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। তেল আবিবের দাবি, তারা সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে, যদিও নিহতদের পরিবার এ দাবি প্রত্যাখ্যান করেছে।

এছাড়া জুহোর আদ-ডিকের কেন্দ্রীয় শহরে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দু’জন নিহত হয়েছেন। আর বেইত লাহিয়ায় গুলি করে আরেক ফিলিস্তিনি বালককে হত্যা করা হয়েছে।

এই হামলা চলাকালীন মিশরের কায়রোতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবের ভিত্তিতে আলোচনায় ফিরতে প্রস্তুত বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। শনিবার ইসরায়েলের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।

মার্কিন প্রস্তাব অনুযায়ী, হামাসের হাতে থাকা ১১ জন জীবিত ও অর্ধেক মৃত বন্দিকে অবিলম্বে মুক্তি দেয়া হবে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, গাজায় বর্তমানে ২৪ জন জীবিত বন্দি রয়েছেন এবং ৩৫ জনকে মৃত বলে নিশ্চিত করা হয়েছে।

১৫ মাসের বেশি লড়াইয়ের পর হামাস ও ইসরায়েল প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। ১ মার্চ প্রথম ধাপের যুদ্ধবিরতি শেষ হয়েছে। পরবর্তী ধাপের যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হয়নি।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু