26 C
আবহাওয়া
৭:৩৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে মাটিবোঝাই ট্রাকচাপায় কিশোর নিহত

রাজধানীতে মাটিবোঝাই ট্রাকচাপায় কিশোর নিহত

চট্টগ্রামে ট্রাক চাপায় পথচারী নিহত

বিএনএ, ঢাকা: রাজধানীর বিমানবন্দর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে মাটিবোঝাই ট্রাকের চাপায় আল-আমিন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) দুপুরে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত কবির মামুন জানান, শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বিমানবন্দর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে আশকোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, ছেলেটি মার্কেটের সামনে রাস্তা পার হচ্ছিল। এসময় মাটিবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায় এবং ওই ট্রাকের চাকায় পিষ্ট  হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে রাতেই মরদেহটি উদ্ধার করা হয়। লাশটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, মৃত আলআমিন বিমানবন্দর এলাকায় ভাসমান ছিল। তবে তার পরিচয় পাওয়া গেছে। আলআমিনের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাকরনগর গ্রামে। বাবার নাম মৃত হুমায়ুন কবির। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

বিএনএ/এমএফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ