26 C
আবহাওয়া
৭:৩৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকায় লেক পরিষ্কার কার্যক্রম শুরু

ঢাকায় লেক পরিষ্কার কার্যক্রম শুরু


বিএনএ, ঢাকা: গুলশান লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করলো ঢাকা উত্তর সিটি করপোরেশন ও গুলশান সোসাইটি। আগামী সাতদিনের মধ্যে লেকটি পরিস্কার হয়ে যাবে বলে জানিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সেইসাথে প্রতিটি ভবনকে ইটিপি প্ল্যান্ট করার নির্দেশনা দিয়েছেন মেয়র।

শনিবার সকালে শুরু হয় লেক পরিচ্ছন্নতা কার্যক্রম।

সারাবছরই লেকে স্বচ্ছ পানি দেখতে চান বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি জানান,  এলাকার মানুষের দাবিতে লেকগুলো বছরব্যাপী পরিষ্কার রাখা হবে। মাত্র নয় মাসের ব্যবধানে আমি এই এলাকা থেকে দুইবার নির্বাচিত হয়েছি। নির্বাচনের আগে এবং পরে এই এলাকার মানুষের অনেকগুলো দাবির মধ্যে একটি দাবি বারবার আমার কাছে তুলে ধরা হয়েছিল, সেটি হলো লেকগুলো পরিষ্কার করতে হবে। শুধু গুলশানের নয় এমনকি কালাচাঁদপুরে যে লেক আছে, বারিধারার পেছন দিকে যে লেক আছে, এছাড়াও অনেকগুলো লেক আছে যেগুলো পরিষ্কার করা দরকার।

গুলশান সোসাইটি লেক পার্কটি দেখে বোঝারই উপায় নেই এটি অভিজাত এলাকার চিত্র। লেকটি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে থাকলেও তাদের কোনো নজরই নেই। বাধ্য হয়ে এটি পরিস্কারের দ্বায়িত্ব নিয়েছে উত্তর সিটি করপোরেশন ও গুলশান সোসাইটি।

মেয়র আতিকুল ইসলাম জানান, লেকটি পরিষ্কার রাখতে পারলে মশার উপদ্রবও কমে আসবে।

শুধু সরকারই নয়, নগরবাসী যখন উদ্যোগ নেয় তখন যেকোনো কাজেই সফলতা আসে বলে জানান সালমান এফ রহমান।

পরিচ্ছন্নতা অভিযানে গুলশান সোসাইটির পাঁচটি স্কুলের শিক্ষার্থী এবং কয়েকটি সামাজিক সংগঠনের পাঁচশ’রও বেশি স্বেচ্ছাসেবী অংশ নেয়।

বিএনএ/এমএফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ