25 C
আবহাওয়া
১:১১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

বিএনএ, লক্ষীপুর : লক্ষ্মীপুরে এক গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে চরমনসা গ্রামে গৃহবধূর স্বামীর বাড়ির পাশের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

আগুনে আহত গৃহবধূ রাশেদা বেগম (৩৫) চরমনসা গ্রামের জাহের মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, রাশেদার স্বামী জাহের মিয়া তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার করা হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন জানান, আগুনে গৃহবধূ রাশেদার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে, তার অবস্থা আশংকাজনক।

এদিকে সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ