28.3 C
আবহাওয়া
১২:৫৮ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » ১০০ টন পলিথিন-সহ ৩টি কারখানা সিলগালা

১০০ টন পলিথিন-সহ ৩টি কারখানা সিলগালা

নিষিদ্ধ পলিথিন শপিংব্যাগ

ঢাকা : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার একটি দল রাজধানীর কামরাঙ্গীরচরে অভিযান চালিয়েছে।

 

বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) অভিযানে প্রায় ১০০ টন পলিথিন-সহ নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী তিনটি কারখানা সিলগালা করা হয়। এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ২ টন পলিথিন এবং মেশিন জব্দ করা হয়েছে।

 

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক মুহাম্মদ শওকাত আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ানুল ইসলাম এবং পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অভিযানে অংশগ্রহণ করেন।

 

এছাড়া ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে একই ধরনের অভিযান চালিয়ে ৯টি মামলায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ২ হাজার ৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে এ পর্যন্ত সারা দেশে ২৩৮টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এতে ৪৮০টি প্রতিষ্ঠান থেকে ৩২ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে ৭৫ হাজার ৮০২ কেজি পলিথিন জব্দ এবং ৭টি কারখানা সিলগালা করা হয়েছে।

 

নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে বিশেষ এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসী।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ